রবিবার

১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কার-এ ভূষিত করলো ভারত

Paris
Update : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

আরা ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার-২০২০ এ ভূষিত করেছে ভারত সরকার। গতকাল সোমবার ভারত সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গত ১৯ মার্চ গান্ধী শান্তি পুরস্কার বিষয়ক জুরি বোর্ডের বৈঠক হয়। ওই বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ২০২০ সালের গান্ধী শান্তি পুরস্কারের জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশ যখন মুজিববর্ষ উদযাপন করছে, ঠিক সেই সময়ে বঙ্গবন্ধুকে সম্মান জানাতে পেরে তারা গর্বিত। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর গান্ধী শান্তি পুরস্কার দিয়ে আসছে ভারত সরকার।

সে বছর মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তার মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে এই পুরস্কার চালু হয়। অহিংসা ও গান্ধীবাদী আদর্শে আর্থ-সামাজিক কিংবা রাজনৈতিক পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পুরস্কার দিয়ে আসছে ভারত সরকার।


আরোও অন্যান্য খবর
Paris