৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারা নরদাশ ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে জনপ্রিয়তার শীর্ষে মাজেদা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ৮:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি
বাগমারা নরদাশ ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে জনপ্রিয়তার শীর্ষে মাজেদা
বিজ্ঞাপন

হাটগাঙ্গোপাড়া থেকে প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার ২নং নরদাশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে, সংরক্ষিত মহিলা আসন ৪,৫ ও ৬-এ আ:লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য আলাউদ্দীনের স্ত্রী মোছা: মাজেদা আলাউদ্দীন, এবার জনপ্রিয়তার র্শীষে রয়েছেন বলে জানিয়েছেন এলাকার সাধারণ জনগন। তিনি ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসন, তার এলাকার জনগনের বিশেষ চাহিদায় এবার মনোয়ন প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মাদিলা গ্রামের মোছা: মাজেদা আলাউদ্দিন বিগত ২০১১ সালের ইউপি নির্বাচনে এই আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে পাঁচ বছর অত্যন্ত সফলতার সাথে একনিষ্ঠভাবে তিনি তার দায়িত্ব ও কর্তব্য পালন করে সাধারণ মানুষের অন্তরে স্থান লাভ করেন। সেই থেকে তিনি এলাকায় একজন সৎ যোগ্য, শিক্ষিত এবং বিশিষ্ট সমাজ সেবীকা হিসেবে অত্যন্ত পরিচিতি লাভ করেন।

বিগত সময়ে তিনি তার নিজ এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয়ভাবে জড়িত থাকার কারনে অদ্যবদী সকলেই তার প্রতি কৃতজ্ঞ রয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে কথা হলে মাদিলা গ্রামের মো: আমানুল্লাহ, হাবিবুর রহমান, মনোপাড়া গ্রামের মো: ইসমাইল হোসেন, তোফাজ্জল, কোয়ালীপাড়া গ্রামের মো: মোসলেম, ফুলপুর গ্রামের বিমল কুমার এবং চন্ডিপুর গ্রামের মো: মকছেদ আলী, মোছা: ফজিলা খাতুনসহ এলাকাবসির অর্ধশত ভোটারের সাথে কথা বলে জানা গেছে,

এবারে যদি মোছা: মাজেদা আলাউদ্দিন নির্বাচনের সুযোগ পান, তা হলে অবশ্যই তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন ইনশাআল্লাহ। মোছা: মাজেদা আলাউদ্দিন বলেন, সাধারণ জনগনের বিশেষ চাহিদায় এবার মনোনয়ন প্রত্যাশা করছি। ইচ্ছা আছে আজিবন মানুষের পাশে থেকে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখবো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন