১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী রানি এলিজাবেথের উষ্ণ অভিনন্দন

প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ৭:০৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী রানি এলিজাবেথের উষ্ণ অভিনন্দন
বিজ্ঞাপন

এফএনএস : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রিটেনের রানি এলিজাবেথ উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে গত রোববার লেখা এক চিঠিতে রানি এলিজাবেথ বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে দেশটির আরও উন্নতি ও সমৃদ্ধি কামনা করেছেন। লন্ডনে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বার্তার জন্য বাংলাদেশ দূতাবাস রানির ব্যক্তিগত অফিসের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করেছিল। রানি তার বার্তায় বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বিশেষ উৎসবে আপনাকে খুশির সঙ্গে আমার অভিনন্দন ও বাংলাদেশের জনগণকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।

দুই দেশের মধ্যে যে বন্ধুত্ব ও সহমর্মিতা রয়েছে, সেটি আমাদের সম্পর্কের ভিত্তি। এটি এখন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই ৫০ বছর আগেও গুরুত্বপূর্ণ ছিল বলে তিনি জানান। রানি বলেন, গত বছর একটি সমস্যা-সংকুল বছর গেছে। আমি আশা করি, আমরা বৈশ্বিক স্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবো এবং ভবিষ্যতে আরও ভালো সময় আসবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন