সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

দক্ষিন চীন সাগরে চীনের দুই শতাধিক সামরিক জাহাজ

Paris
Update : সোমবার, ২২ মার্চ, ২০২১

এফএনএস : দক্ষিণ চীন সাগরে চীনা সামরিক জাহাজের আনাগোনায় উদ্বেগ প্রকাশ করেছে ফিলিপাইন। শনিবার রাতে ফিলিপাইনের কোস্ট গার্ড অভিযোগ করেছে, সাত মার্চ থেকে দুইশ ২০ টি জাহাজকে সারিবদ্ধ ভাবে অবস্থান করতে দেখা যায়। ফিলিপিনের পররাষ্ট্রমন্ত্রী টোওডোরো লকসিন বলেছেন, অনুমতি পেলে তিনি যেকোন সময় চীনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

তবে এ ব্যাপারে এখোনও কোনও মন্তব্য করেনি চীন। দক্ষিন ফিলিপিনের টাস্ক ফোর্স জানিয়েছে, দক্ষিন ফিলিপিনের থেকে একশ ৭৫ নটিকাল মাইল দূরে জুলিয়ান ফিলিপ নামের অঞ্চলটিতে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা যেখানে চীন একচেটিয়া অধিকার ভোগ করে। ২০১৬ সালে একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দক্ষিণ চীন সাগরের ৯০ শতাংশের জন্য চীনের দাবিকে বাতিল করেছিল।

তবে এই রায় মানছেনা চীন। গত কয়েক বছরে চীন বিতর্কিত এলাকায় কৃত্তিম দ্বীপপুঞ্জ তৈরি করেছে। তাইওয়ান, মালয়শিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন এবং ব্রুনেই বিতর্কিত সমুদ্রের অংশ দাবি করে।


আরোও অন্যান্য খবর
Paris