১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

ট্রেনে উঠতে গিয়ে পা হল বিচ্ছিন্ন কিশোরের

প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ৯:২২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
ট্রেনে উঠতে গিয়ে পা হল বিচ্ছিন্ন কিশোরের
বিজ্ঞাপন

এফএনএস : লালমনিরহাটের আদিতমারীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে রিজু (১৫) নামের এক কিশোরের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত রিজু উপজেলার ভাদাই ইউনিয়নের টিএনটি পাড়ার বাসিন্দা ব্যবসায়ী নুর হকের ছেলে। আদিতমারী উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা নাজমুল হক বলেন, পাটগ্রাম থেকে দিনাজপুরগামী একটি লোকাল ট্রেন সকালে নামুড়ী রেলস্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করেন রিজু ( ১৫)। পরে পা ফসকে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে তার বাম পা।

এতে শরীর থেকে ওই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা। আদিতমারী হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোর রিজুর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন