১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দ. আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ৪:১১ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দ. আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
বিজ্ঞাপন

এফএনএস : দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও তিনজন। গত বুধবার প্রদেশের সোয়াইজার রেনেকে এলাকার আমালিয়া রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোপালগঞ্জের ইকবাল হোসেন ও বরিশালের মো. লালন মিয়া।

আহতরা হলেন- মৌলভীবাজারের মুহাম্মদ সৌরভ, সিলেট শহরের নাজিম হুসেইন ও বিশ্বনাথ উপজেলার মুহাম্মদ রহমত আলী। বর্তমানে তারা স্থানীয় ক্লার্সডর্প হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় বাংলাদেশিরা জানান, একটি পাইকারি বাজার থেকে মালামাল কিনে দোকানে ফিরছিলেন ওই পাঁচ বাংলাদেশি। পথে সোয়াইজার রেনেকে এলাকায় উল্টে যায় তাদের গাড়ি।

গুরুতর আহত পাঁচ বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করানো হলে পরদিন গত বৃহস্পতিবার রাতে ইকবাল হোসেন ও লালন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন