১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়বে

প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ৪:০৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
আগামী তিনদিনে তাপমাত্রা আরও বাড়বে
বিজ্ঞাপন

এফএনএস : কয়েক দিন ধরেই বাড়ছে তাপমাত্রা। এ মৌসুমের সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে গত বৃহস্পতিবার যশোরে। এছাড়া অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা উঠে এসেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। আগামী তিন দিনও এই তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকছে। ফলে এখন অসহনীয় গরমের মুখে পড়ছে দেশবাসী।

গতকাল শুক্রবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তার পরের তিন দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন