শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদির সফর বাতিলের দাবিতে ঢাকায় বিক্ষোভ

Paris
Update : শনিবার, ২০ মার্চ, ২০২১

এফএনএস : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবিতে সমমনা ইসলামি দলসমূহ ঢাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ সময় নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছে ইসলামি দলগুলোর নেতারা। গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম চত্বরে এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ ঘোষণা দেন।

সমাবেশ শেষে একটি মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন হয়ে বিজয় নগর গেলে সেখানে পুলিশের বাধার মুখে পড়ে। পরে বিক্ষোভকারীরা আবার মিছিল নিয়ে বায়তুল মোকাররমে ফিরে আসে। সমাবেশে মাওলানা আবদুর রব ইউসুফী, অধ্যাপক আহমদ আবদুল কাদের, আহমদ আলী কাসেমী প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে মিছিল ঘিরে পুলিশ আগে থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি সম্মানিত অতিথি হিসেবে বংলাদেশের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬ ও ২৭ মার্চ বংলাদেশ সফর করবেন। করোনা মহামারি শুরুর পর ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই হবে প্রথম বিদেশ সফর।


আরোও অন্যান্য খবর
Paris