শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

পুঠিয়ায় ২০ বছর পর দখলমুক্ত হলো সরকারী খাল

Paris
Update : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় দীর্ঘ ২০ বছর যাবত পানি নিস্কাশনের সরকারী খালে পাড় বেধে মাছচাষ করছিল একটি প্রভাবশালী মহল। এতে করে প্রতিবছর বর্ষা মৌসুমে স্থানীয় লোকজনকে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি উপজেলা প্রশাসনরে নজরে আসলে গ্রামবাসীদের সাথে নিয়ে খালটির উপর তৈরী করা বাধ কেটে পানি প্রবাহের জন্য উন্মুক্ত করা হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলার বেলপুকুর ইউনিয়নের মাহেন্দ্রা কোনাপাড়া এলাকায় বেদখল সরকারি খাল উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোমানা আফরোজ উপস্থিত ছিলেন। বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, দীর্ঘ ২০ বছর থেকে পানি প্রবাহের সরকারী খালে বাধ দিয়ে এলাকার একটি সঙ্ঘবদ্ধ প্রভাবশালী মহল মাছ চাষ করে আসছিল। গত ৫ বছর থেকে ওই খালের মধ্যে পুকুর খননের হিড়িক পড়ে যায়। সরকারি এই খাল দখল করে কমপক্ষে ৪৫ থেেক ৫০ টি পুকুর খনন করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, এলাকার মাসুদ আলী, মজিবর রহমান, ওমরসহ আরো কয়েকজন কর্থিত প্রভাবশালী ব্যক্তি খালের উপর অবৈধভাবে বাধ দিয়ে পুকুর খনন করেছে।

এতে করে র্বষা মৌসুমে চলাচলের পথ বন্ধ হওয়ায় সাধারন মানুষ দীর্ঘদিন জলাবদ্ধতায় থাকেন। কৃষকরা মাঠে সময়মত কোনো ফসল উৎপাদন করতে পারছেন না। বেশির ভাগ বাড়ি গুলোতে পানি ওঠায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এ বিষয়ে খাল দখলকারী মাসুদ আলী ও মজিবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিয়ে কোনো বক্তব্য দিবেন না বলে জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, র্দীঘ কয়েক বছর থেকে এই এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে সরকারি খাল দখল করে বাধ নির্মাণ করেছেন।

তারা ওই দখলকৃত খালে মাছচাষ করতে খনন কাজ করেছেন। জলাবদ্ধতার কারণে এলাকার কৃষকরা সময়মত ফসল উৎপাদন করতে পারছেন না। পাশাপাশি বর্ষা মৌসুমে সহস্রাধিক পরিবার পানি বন্দি থাকতে হতো। এলাকার জীবনমান স্বাভাবিক রাখতে আজ দখলকৃত খালটি উদ্ধার করে পানি নিস্কাশনের জন্য উন্মুক্ত করা হলো।


আরোও অন্যান্য খবর
Paris