১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আজ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বাদ জুমা সব মসজিদে দোয়া

প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ৮:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
আজ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বাদ জুমা সব মসজিদে দোয়া
বিজ্ঞাপন

এফএনএস : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার দেশের সব মসজিদে জুমার নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। অন্যান্য ধর্মাবলম্বীরা সুবিধাজনক তারিখ ও সময়ে তাদের স্ব স্ব প্রার্থনার আয়োজন করবেন।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সারাদেশের মসজিদগুলোতে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন