শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

বিএনপি নেতা মিনু বুলবুল মিলন ও দুলুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

Paris
Update : বুধবার, ১৭ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ চার বিএনপি নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে। রাজশাহীর মহানগর মুখ্য হাকিম আদালত ২-এ গতকাল মঙ্গলবার দুপুরে মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মোসাব্বিরুল ইসলাম। মিনু ও দুলু ছাড়া অন্য দুই আসামি হলেন- রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন।

গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পঁচাত্তরের ১৫ অগাস্ট স্মরণ করিয়ে দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি বর্তমান সরকারকে উৎখাতের জন্য রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়। বাদিপক্ষের আইনজীবী আসলাম সরকার বলেন, আদালতের বিচারক সাইফুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন। পরবর্তী নির্দেশ এখনও দেয়নি আদালত। গত ৯ মার্চ রাজশাহীর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই মামলার আবেদন করা হয়। গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি আসে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমমোন থাকায় আদালত সরাসরি মামলাটি আমলে নিয়েছে বলে জানান আইনজীবী আসলাম সরকার। মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, মিজানুর রহমান মিনুসহ বিএনপি নেতাদের ক্ষমা চাইতে সময় দেওয়া হয়েছিল। ক্ষমা না চেয়ে মিনু দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। ক্ষমা না চাওয়ায় মহানগর আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার আবেদন জানায়।


আরোও অন্যান্য খবর
Paris