যুক্তরাজ্যে নারী অপহরণ-হত্যার ঘটনায় বিক্ষোভ
এফএনএস : যুক্তরাজ্যের ইস্ট লন্ডনে ৩৩ বছর বয়সী নারীকে অপহরণ ও হত্যার ঘটনায় এক পুলিশ অভিযুক্ত হওয়ার পর বিক্ষোভ করেছে হাজারো মানুষ। এ সময় জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে আটক করা হয় চারজনকে। শনিবার সারাহ এভারার্ড নামের ওই নারীকে হত্যার দায়ে অভিযুক্ত পুলিশ ওয়েইন কুজেনকে আদালতে তোলা হয়। এর কয়েক ঘণ্টা পরই নারীদের নিরাপত্তা বাড়াতে ও যৌন হয়রানির প্রতিবাদে বিভিন্ন এলাকা থেকে ক্ল্যাপহ্যামের রাস্তায় জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা।
এতে অংশ নেয়া বেশিরভাগই ছিলেন নারী। এদিকে, বিক্ষোভ দমাতে পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, স্বরাষ্টমন্ত্রী প্রীতি প্যাটেলসহ অনেকে। এর আগে নিহত সারাহর প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, ৩রা মার্চ ইস্ট লন্ডনে বাসায় ফেরার পথে নিখোঁজ হন সারাহ। এরপর থেকেই দেশটিতে নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষুব্ধ হয় জনগণ।
