শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

আলুতে স্বপ্ন পুরণ রাজশাহীর চাষীদের

Paris
Update : সোমবার, ১৫ মার্চ, ২০২১

মোবারক হোসেন শিশির, দুর্গাপুর : রাজশাহীর মাঠে মাঠে আলু তোলার হিড়িক পড়েছে। মাঠ থেকে আলু উঠানো নিয়ে চাষিরা ব্যস্ত সময় পার করছেন। এবারে আলুচাষে অনুকুল আবহাওয়ায় থাকলেও তিনদিন ধরে রাজশাহীর আকাশে মেঘ দেখা দেওয়ায় আলু তুলতে হুড়াহুড়ি শুরু করেছে চাষিরা। গত মৌসুমে পুরো সময় ধরে আলুর দাম আকাশচুম্বী এবং অনুকুল আবহাওয়া থাকায় রাজশাহীতে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় দেড় হাজার হেক্টর বেশী জমিতে আলু আবাদ হয়েছে। আলুর উৎপাদন কিছুটা কম এবং লেদা পোকার আক্রমণে চাষিরা অনেকটা দুশ্চিন্তার মধ্যে আছেন।

তবে সার্বিকভাবে অর্থকরি আবাদ নিয়ে সোনালী স্বপ্নের বীজ বুনছেন চাষীরা। কৃষিবিদরাও বলছেন এবারো চাষিরা লাভের মুখ দেখবেন। এবারে জেলার বিভিন্ন উপজেলায় আবাদ হয়েছে ৩৬ হাজার ৬শ’ ২৯ হেক্টর জমিতে। গত বছর আবাদ হয়েছিল ৩৫ হাজার ৮৭৫ হেক্টর।রাজশাহীর আলু চাষী ও কৃষিবিদদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মৌসুমে আলুর দাম খুবই ভাল ছিল।হিমাগারে রক্ষিত বেশীরভাগ আলু বিক্রিতে চাষিরা এযাবৎকালের লাভের মুখে দেখেন।

গত বছরের লাভের আশায় এবং লাভবান চাষি ও ব্যবসায়ীরা এবার গত বছরের চেয়ে বেশি জমিতে আলু আবাদ করেছেন।এখন রাজশাহীর মাঠে মাঠে যে দিকেই চোখ যাবে সেদিকেই দেখা মিলছে আলু তোলার দৃশ্য।কোন কোন দেখা যাচ্ছে গরুর লাঙ্গলের সাহায্যে ক্ষেতে ভোড় দিচ্ছে।কোন কোন জমিতে ভোড় দেয়া আলু সংগ্রহ করছে কৃষক-কৃষানীসহ তাদের ছেলে মেয়েরা।পাশাপাশি শ্রমিকরা আলু বস্তাতে সংরক্ষণ করে বিক্রি ও হিমাগারজাত করতে ব্যস্ত সময় পার করছেন।

আবার এই বস্তা করা আলু ভুটভুটি, মিনিট্রাক(লরি) ও ট্রাকে বহন করে চলেছে। চাষীরা বলছেন, গত ২-৩ বছর যাবত আলুর আবাদ ও উৎপাদন ভালো হচ্ছে।গত বছর তারা উঠতি মৌসুমে এবং হিমাগারের মজুত আলুর দামও পেয়েছেন ভালো।উঠতি মৌসুমে ৭শ’ থেকে সাড়ে ৭শ’ টাকা বস্তা (৬০ কেজি) বিক্রি হচ্ছে।প্রতি বিঘা (১ হেক্টর= প্রায় সাড়ে সাত বিঘা) জমিতে নীট খরচ বাদ দিয়ে লাভ হচ্ছে ১০ থেকে ১৫ হাজার টাকা।মৌসুমের উঠতি সময়ে যতই লাভ হোক না কেন-প্রান্তিক চাষি ছাড়া বেশীরভাগ আলুচাষি ও ব্যবসায়ীরা এ সময়ে আলু বিক্রি করেন না।

আবার বেশীরভাগ বড় চাষি ও ব্যবসায়ীরা বিভিন্ন হিমাগার থেকে ঋণ নেওয়ায় প্রতিশ্রুতি অনুযায়ী হিমাগারে আলু রাখেন এবং রাখতে বাধ্য হোন।তবে সব মিলিয়ে এবারে আলুর উৎপাদন ভাল হওয়ায় চাষি পরিবারে আনন্দের বাতাস বইছে। সফল আলু চাষি দুর্গাপুর উপজেলার গোড়খাই গ্রামের বুজরত আলী ও হাট কানপাড়া গ্রামের হোসেন আলী বলেন, অনুকূল আবহাওয়া এবং ভাল মানের বীজ দিয়ে আবাদ করায় রাজশাহীতে আলুর আবাদ ও উৎপাদন দুটোই বাড়ছে।এবার এই দুইজন প্রায় ৩৫০ বিঘা জমিতে আলু আবাদ করেছেন।

আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভাল হয়েছে।তার এলাকার অন্যান্য চাষিদের আবাদও এবার ভাল হয়েছে এবং উৎপাদন বেশী পাচ্ছে। তারা বলেন, রাজশাহীর কোল্ড স্টোরেজগুলোর ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি আলু এখানে উৎপাদন হচ্ছে। তাই স্টোরে জায়গা না পাওয়ায় অনেককে অন্যান্য জেলায় আলু বিক্রি করে দিতে হয়।তিনি রাজশাহীতে কোল্ড স্টোরেজের সংখ্যা আরো বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন।রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় গতবছর রাজশাহীতে আলু আবাদ হয়েছিল ৩৫ হাজার ৮৭৫ হেক্টর জমিতে।

এবার আবাদ হয়েছে ৩৬ হাজার ৬২৯ হেক্টর জমিতে।আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৩৫ হাজার হেক্টর জমিতে।লক্ষ্যমাত্রার চেয়ে আবাদ বেড়েছে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর।রাজশাহীতে কোল্ড স্টোরেজ রয়েছে ৩৬টি।এগুলোর মোট ধারণ ক্ষমতা প্রায় পৌনে ৪ লাখ মেট্রিক টন। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা বলেন, অনুকুল আবহাওয়া থাকায় এবং এখন পর্যন্ত কোন ধরণের প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় উৎপাদন বেশী হচ্ছে।তিনি আরো বলেন এখন প্রাকৃতিক দুর্যোগ হলেও আলু ক্ষেতের তেমন ক্ষতি হবে না।


আরোও অন্যান্য খবর
Paris