সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

ইতিহাসের অন্যতম মহান প্রেসিডেন্টের স্বীকৃতি পেল ট্রাম্প

Paris
Update : সোমবার, ১৫ মার্চ, ২০২১

এফএনএস : ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে মহান প্রেসিডেন্টের স্বীকৃতি দিয়ে প্রস্তাব গ্রহণ করেছে অ্যালাবামা অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টি। প্রস্তাবে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যা অর্জন করেছেন, তা জো বাইডেন সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে অর্জন করতে পারেননি। ফক্স নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, করোনা মোকাবিলা, টিকা বিতরণ, মহামারির সময় কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ট্রাম্পের ভূমিকার বিষয়টি তাকে দেওয়া সম্মাননাপত্রে উল্লেখ করা হয়েছে। ক্ষমতা ছাড়ার পর ফ্লোরিডার মার-এ-লাগোতে অবস্থান করছেন ট্রাম্প।

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্টকে বাঁধাই করা সম্মাননা সনদ দেওয়ার জন্য অঙ্গরাজ্য রিপাবলিকান পার্টির নেতারা স্থানীয় সময় শনিবার রাতে সেখানে পৌঁছান। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে অ্যালাবামা অঙ্গরাজ্য রিপাবলিকান পার্টির নির্বাহী কমিটির নেতা পেরি হুপার জুনিয়র জানিয়েছেন, দলের অঙ্গরাজ্য কমিটির প্রস্তাবের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মহৎ সব কাজের স্বীকৃতি প্রদান করা হয়েছে। ২০১৬ ও ২০২০ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার বিভিন্ন পর্যায়ে কাজ করেন পেরি হুপার।

তিনি সাক্ষাৎকারে দাবি করেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যা করেছেন, আমেরিকার ২৪৫ বছরের ইতিহাসে কোনও নেতা তা করতে পারেননি। পেরি হুপার আরও বলেন, রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে কেউ মনে করেননি যে তার চেয়ে ভালো কাজ কেউ করতে পেরেছেন। কিন্তু এখন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের নাম এলে পেরি হুপারের মনে হয়, তার মতো কোনও প্রেসিডেন্ট আমেরিকা কখনো পায়নি। পেরি হুপারের মতে ট্রাম্প কেবল অ্যালাবামা অঙ্গরাজ্যের কথাই বলছেন না, আমেরিকার যে সাত কোটি মানুষ ট্রাম্পকে ভোট দিয়েছেন, তাদের মনের কথা বলছেন।


আরোও অন্যান্য খবর
Paris