২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আদানির সম্পত্তি বৃদ্ধির হার শীর্ষ ধনীদের চেয়েও বেশি

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১০:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
আদানির সম্পত্তি বৃদ্ধির হার শীর্ষ ধনীদের চেয়েও বেশি
বিজ্ঞাপন

এফএনএস : মুকেশ আম্বানি, জেফ বেজোস বা ইলন মাস্ক, সবাইকে-ই ছাপিয়ে গেলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেস্কের মতে, চলতি বছর সবচেয়ে দ্রুতগতিতে সম্পত্তি বাড়িয়েছেন তিনি। ২০২১ সালে ১৬২০ কোটি থেকে তার সম্পত্তির নিট মূল্য বেড়ে দাঁড়িয়েছে ৫০০০ কোটি টাকা। এ ব্যাপারে বেজোস বা মাস্কসহ বিশ্বের শীর্ষ ধনীদের টপকে গিয়েছেন আদানি। ব্লুমবার্গ বিলিয়োনেয়ার ইনডেক্সের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে কেবলমাত্র একটি ক্ষেত্র ছাড়া আদানি গোষ্ঠীর সবকয়টি ব্যবসার শেয়ারের মূল্য ৫০ শতাংশ হারে বেড়েছে।

কোনো কোনো ব্যবসায় আদানিদের মুনাফার হার ছাপিয়ে গিয়েছে ৯০ শতাংশও। এক বছরের মধ্যে সম্পত্তির নিট মূল্য বৃদ্ধির নিরিখে আদানি ছাপিয়ে গিয়েছেন তার ‘প্রতিদ্বন্দ্বী’ তথা এশিয়ার ধনীতম রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানিকেও। চলতি বছরে এখনো পর্যন্ত আম্বানির নামের পাশে রয়েছে ৮১০ কোটির মূল্যের সম্পত্তি। তবে আদানি গোষ্ঠীর সম্পত্তি বৃদ্ধির নিরিখে তা যেন কম বলে মনে হচ্ছে। ২০২১ সালে বিশ্বের শীর্ষ ধনীর তকমা নিয়ে জোর টানাটানি চলছে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং টেসলার মালিক ইলন মাস্কের মধ্যে। ব্লুমবার্গের মতে, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বেজোসকেও এ ব্যাপারেও টেক্কা দিয়েছেন আদানি।

ফরাসি বহুজাতিক সংস্থা টোটাল এসএ, নিউ ইয়কের্রর ওয়ারবার্গ পিনকাসের মতো নামি ইক্যুইটি কোম্পানির থেকে বিনিয়োগ জুটিয়ে নিয়েছে আদানি গোষ্ঠী। নিজের ব্যবসায়িক সাম্রাজ্যে বন্দর, বিমানবন্দর, ডেটা সেন্টার থেকে কয়লা খনিও যুক্ত করেছেন গৌতম। খবর আনন্দবাজার পত্রিকার। ব্যবসা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়ত তার সম্প্রসারণ করেছেন, যা নজর কেড়েছে শিল্প ক্ষেত্রে পরামর্শদাতা থেকে শুরু করে সাধারণ বিনিয়োগকারীদের।

নাইকা অ্যাডভাইজরি সার্ভিসেসের প্রতিষ্ঠাতা তথা সিইও সুনীল চণ্ডীরামানি বলেন, ‘বাজারে কঠিন ক্ষেত্র বলে পরিচিত এলাকাগুলোতেও নিজের ব্যবসা ছড়িয়ে দিতে প্রতিনিয়ত সাম্রাজ্য সম্প্রসারিত করে গিয়েছেন আদানি। এবার ডেটা সেন্টারের ব্যবসাতে পা রাখার পর আদানি গোষ্ঠীকে প্রযুক্তি ক্ষেত্রেও দেখা যাবে।’

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন