১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সারাদেশে ১৭ মার্চে মার্কেট-দোকান বন্ধ

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১, ১০:৩৮ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী সারাদেশে ১৭ মার্চে মার্কেট-দোকান বন্ধ
বিজ্ঞাপন

এফএনএস : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ সারাদেশের সব মার্কেট ও দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। দোকান মালিক সমিতি শনিবার এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এ সিদ্ধান্তের তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭মার্চ সারাদেশে মার্কেট ও দোকান বন্ধ রাখা হবে। একইসঙ্গে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য দোকান মালিকদের অনুরোধ জানানো হয়েছে।

দোকান মালিক সমিতির এ সভায় সংগঠনের সভাপতি ও মহাসচিব ছাড়াও সভায় এফবিসিসিসিআই পরিচালক আবদুর রাজ্জাক, আবু মোতালেব ও হাফেজ হারুন এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা রেজাউল ইসলাম মন্টু, নুরুল ইসলাম, হুমায়ুন কবির আজাদ, আতিকুর রহমান, বিভোর চন্দ্র দে, বীর মুক্তিযোদ্ধা এসএম শামসুল হক, এসএম আবু সাইদ সুফি, ইন্তেসার আহমেদ চৌধুরী, শাহাদত হোসেন,

আনোয়ার হোসেন লিটু, গোলাম রসুল ও ফরহাদ রানা উপস্থিত ছিলেন। দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, সব বিপনীবিতান বন্ধ থাকবে। তবে দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, কাঁচাবাজার ও ওষুধের দোকান খোলা থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন