সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

পাকিস্তানের কাছে ৩০টি অত্যাধুনিক তুর্কি হেলিকপ্টার বিক্রি আটকে দিলো যুক্তরাষ্ট্র

Paris
Update : রবিবার, ১৪ মার্চ, ২০২১

এফএনএস : পাকিস্তানের কাছে তুরস্কে তৈরি অত্যাধুনিক ৩০টি হেলিকপ্টার-গানশিপ বিক্রি আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিউজের খবরে বলা হয়, তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইবরাহিম কালিন সাংবাদিকদের জানান, পাকিস্তানের কাছে তুরস্কের হেলিকপ্টার বিক্রি আটকে দিয়েছে আমেরিকা।

এখন বিকল্প হিসেবে পাকিস্তান চীন থেকে এ ধরনের হেলিকপ্টার কিনতে পারে। দুই ইঞ্জিনের টি-১২৯ মডেলের হেলিকপ্টার সব ধরনের আবহাওয়ায় ব্যবহার করা যায় এবং এর বহুমুখী ব্যবহার রয়েছে। এই হেলিকপ্টারে মার্কিন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ২০১৮ সালের জুলাই মাসে তুরস্ক ও পাকিস্তান ১৫০ কোটি ডলারের চুক্তি সই করে।

যার আওতায় এই ৩০টি হেলিকপ্টার-গানশিপ সরবরাহ করার কথা রয়েছে। ইবরাহিম কালিন সাংবাদিকদের আরও বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের নিষেধাজ্ঞার কারণে আঙ্কারা রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে বাধ্য হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris