১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৫ বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
৫ বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে
বিজ্ঞাপন

এফএনএস : রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট দেশের এই ৫ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গতকাল শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন