সড়ক দুর্ঘটনায় চলে গেলেন দুই মিউজিশিয়ান
এফএনএস : সড়ক দুর্ঘটনায় দুই মিউজিশিয়ান নিহত হয়েছেন। তারা হলেন প্যাড ও পার্কাসন বাদক হানিফ এবং প্যাড বাদক পার্থ গুহ। খবরটি নিশ্চিত করেছেন হানিফের বড় ভাই মিউজিশিয়ান মানিক। শনিবার কক্সবাজারে শোয়ের উদ্দেশ্য যাচ্ছিলেন তারা।
ভোর ৫টার দিকে চট্টগ্রামের মীরসরাই এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি লরি তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। এরপর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকেও মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু এবং তাওহীদও মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে বিউটি খানের অবস্থা আশঙ্কাজনক বলে জানান কিবোর্ড বাদক আসাদ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
