শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরদাশ ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা

Paris
Update : রবিবার, ১৪ মার্চ, ২০২১

হাটগাঙ্গোপাড়া থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলায় আওয়ামীলীগের ১৬ ইউনিয়নের বর্ধীতসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। তারই ধারাবাহিকতায় উপজেলার ২নং নরদাশ ইউনিয়নের কোয়ালীপাড়া উচ্চবিদ্যালয়ে, নরদাশ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্দ্যোগে বিকাল ৩টায় বর্ধীতসভা অনুষ্ঠিত হয়। জানা গেছে একই ইউনিয়নে একের অধিক প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন ও জমা দেয়ার কারনে এবং দলের একাধিক প্রার্থীর মধ্যে সমন্ময়সাধন ও তৃনমূল নেতাকর্মীর দারা, প্যানেল তৈরীর লক্ষে জেলা নেতৃবৃন্দের নির্দেশে এই সমন্ময় সভা আহবান করা হয়েছে।

ইতিমধ্যে নরদাশ ইউনিয়নে আওয়ামী দলীয় চেয়াম্যান প্রার্থী হিসেবে ৫ জন মনোনয়ন ফরম উত্তোলন ও জমাদান করেছেন। তারা হলেন, নরদাশ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম শফি কামাল বাবুল, ইউপি সভাপতি, মাষ্টার আ: রশিদ সরদার, ইউপি বর্তমান চেয়ারম্যান আ: মতিন, উপজেলা ত্রান ও পূনর্বাসন সম্পাদক মাসুদ রানা ও ইউনিয়ন যুগ্ম সা: সম্পাদক মজিবর রহমান। প্রর্থীদের মধ্যে সম্মনয় না হলেও সকলেই একই বক্তব্য প্রকাশ করে বলেন, দল যাকে নৌকার টিকিট দিবে আমরা সকলেই একমত হয়ে তার জন্য কাজ করবো।

তবে তৃনমূল নেতাকর্মীদের দাবী, ইউনয়িনের সাধারণ জনগনের আস্থাভাজন গোলাম শফি কামাল বাবুলকে যেন প্যানেলের এক নম্বরে তালিকা ভূক্ত করা হয়। এসময় সভায় উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোসলেম উদ্দিন মিঞার সভাপতিত্বে উইনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্থাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় উপস্থিত সভায় বক্তব্য রাখেন,

জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুনর রশিদ সরকার, জেলা কৃষি বিষয়ক সম্পাদক মাহাবুর রহমানসহ পাঁচ মনোনয়ন প্রত্যাশি। এছাড়াও নরদাশ ইউনিয়নের আওয়মীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris