২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে আরও বড় সমাবেশ করার পরিকল্পনা

প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ৯:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে আরও বড় সমাবেশ করার পরিকল্পনা
বিজ্ঞাপন

এফএনএস : মিয়ানমারে সেনা সরকারের বিরুদ্ধে আরও সমাবেশ ও আন্দোলনের পরিকল্পনা করছে বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার পুলিশের গুলিতে ১২ বিক্ষোভকারী নিহত ও ক্ষমতাচ্যুত অং সান সু চির বিরুদ্ধে ঘুষ নেয়ার নতুন অভিযোগ আনার পর এ পরিকল্পনা করছে আন্দোলনকারীরা।

জান্তা সরকারের মুখপাত্র বৃহস্পতিবার জানায়, ক্ষমতায় থাকাকালীন অং সান সু চি স্বর্ণ ও ছয় লাখ ডলার মূল্যের অবৈধ অর্থ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি উইন মিন্টসহ বেশ কয়েকজন মন্ত্রীও এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে দাবি করা হয় জান্তা সরকারের পক্ষ থেকে। তবে, এ অভিযোগকে হাস্যকর কৌতুক বলে মন্তব্য করেছেন সু চি’র আইনজীবী।

গেল ১লা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে এ পর্যন্ত ৭০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। আটক করা হয়েছে দুই হাজারের বেশি মানুষ। রাজপথের বিদ্রোহ দমাতে সেনা সরকার রণকৌশল ব্যবহার করছে বলে অভিযোগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন