১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

টাঙ্গাইলে শাহজালাল ইসলামি ব্যাংকে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ৮:৫৬ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
টাঙ্গাইলে শাহজালাল ইসলামি ব্যাংকে অগ্নিকাণ্ড
বিজ্ঞাপন

এফএনএস : টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে শাহজালাল ইসলামি ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. রেজাউল করিম নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে ব্যাংকের কম্পিউটার, কাগজপত্র ও বেশ কিছু মালমাল পুড়ে গেছে। দ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে নিরালা মোড়ে শাহজালাল ইসলামি ব্যাংকের তৃতীয় তলায় ধোঁয়া বের হতে থাকে। পরে তারা টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন