২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মালয়েশিয়ায় পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ায় ২ বাংলাদেশির কারাদণ্ড

প্রকাশিত: ১২ মার্চ ২০২১, ৮:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
মালয়েশিয়ায় পুলিশকে ঘুষের প্রস্তাব দেয়ায় ২ বাংলাদেশির কারাদণ্ড
বিজ্ঞাপন

এফএনএস : মালয়েশিয়ায় করোনা স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মাস্ক না পরায় একটি শপিংমলে পুলিশের হাতে আটক হন মো. জহির নামে ১ বাংলাদেশি ও তার সহকর্মী। তাকে ছাড়াতে এসে তারই এক সহকর্মী পুলিশকে ১৫০ রিংগিত ঘুষ প্রস্তাব করেন। পরে পুলিশ ২ জনকেই গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আদালত শুনানি শেষে গত বুধবার ১০ মার্চ তাদের ২ মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। গতকাল বৃহস্পতিবার দেশটির অনলাইন সংবাদ মাধ্যম দ্য স্টার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

মামলার তথ্য বিবরণীতে জানা গেছে, ফার্নিচার কর্মী মো. জহির ও তার বন্ধু গত ২১ ফেব্রুয়ারি একটি হ্যান্ডফোন রিপেয়ার করতে রাজধানীর পেরাই নামে একটি শপিংমলে যান। সেখানে তারা ফেস মাস্ক থুতুনির নিচে পরায় টহল পুলিশ তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম (এসওপি) লঙ্ঘনের দায়ে আটক করে। পরে গাড়িতে করে থানায় নিয়ে যাওয়ার সময় তাদের নিজেদের ছাড়াতে ওই পুলিশকে ১৫০ রিংগিত ঘুষ প্রস্তাব করে। পুলিশ প্রথমে সতর্ক করলেও তারা আবারও একই প্রস্তাব করেন।

পরে তাদের আদালতে সোপর্দ করলে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ১৭ ধারার উপধারা (খ) অনুযায়ী গত বুধবার শুনানি শেষে বিচারক আজহারী আহমেদ হামিদ এই দণ্ড প্রদান করেন এবং বলা হয় এই আইনে দুর্নীতির দায়ে সর্বোচ্চ ২০ বছর ও ১০ হাজার রিংগিত জরিমানার বিধান রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় প্রবাসীরা বলেন, দেশটির পুলিশ ঘুষ গ্রহণের বিষয়টি নতুন কোনো ইস্যু নয়। কিছুদিন আগেও তারা বৈধ অবৈধ অভিবাসীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে আর্থিক সুবিধা নিতেন বলে অভিযোগ রয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে পুলিশকে ঘুষ প্রস্তাবে বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসীদের জেল জরিমানা করা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন