সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

Paris
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

এফএনএস : ইসরায়েলি বাহিনী বুধবার সকালে জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি এবং আল-আকসা মসজিদের ধর্মপ্রচারক শেখ একরিমা সাবরিকে গ্রেপ্তার করেছে। আনাদোলু এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি পুলিশ এবং গোয়েন্দা কর্মকর্তারা সাবরি বাড়ি ঘিরে রাখে এবং পরে তাকে সঙ্গে করে নিয়ে যায়। নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক সাবরির একজন আত্মীয় জানিয়েছেন, কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি ইসরায়েলি বাহিনী।

৮২ বছর বয়সী সাবরি পূর্ব জেরুজালেমের আল-সুওয়ান্নাহ এলাকায় থাকেন। এর আগে বেশ কয়েক বার তাকে গ্রেপ্তার করেছিল ইসরায়েলি বাহিনী। সাবরি স্ত্রী উম্ম আম্মার আরবি নিউজ ওয়েবসাইট আরাবি ২১-কে বলেছেন, বুধবার সকাল ১০টার দিকে তার স্বামীকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে পশ্চিম জেরুজালেমের রাশিয়ান কম্পাউন্ড জেলে নিয়ে যাওয়া হয়।

উম্ম আম্মার আরও বলেন, শেখকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি দখলদার বাহিনী। পবিত্র আল-আকসা মসজিদে শুক্রবারের নামাজের খুতবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেসময় তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে বুধবার একদল ইসরায়েলি চরমপন্থী পুলিশের সুরক্ষা নিয়ে আল-আকসা মসজিদে ঢুকে পড়ে বলে জানায় জেরুজালেম ডিপার্টমেন্ট অব ইসলামিক রিলিজিয়াস এনডাউমেন্টস।

এই চরমপন্থীদের মধ্যে ডানপন্থী রাব্বি ইয়েহুদা গ্লিকও ছিলেন। ইসলাম ধর্মে আল-আকসা মসজিদ তৃতীয় পবিত্রতম স্থান। তবে ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেমসহ এই মসজিদটি দখল করে নেয় ইসরায়েল।


আরোও অন্যান্য খবর
Paris