সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

‘প্রতি ৩ জন নারীর ১ জন সহিংসতার শিকার’

Paris
Update : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১

এফএনএস : বিশ্বে প্রতি তিনজন নারীর মধ্যে একজন সহিংসতার শিকার। মঙ্গলবার একথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মহামারির মধ্যে নারীদের প্রতি সহিংসতার ঘটনা বেড়েছে বলেই জানিয়েছে সংস্থাটি। ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশ্বের ১৬১টি দেশে এক জরিপে দেখা গেছে, ১৫ বছর বয়স থেকেই সহিংসতার শিকার হয়েছেন বিশ্বের ৮৫ কোটি ২০ লাখের বেশি নারী।

এর মধ্যে বেশিরভাগই স্বামী বা সঙ্গীর মাধ্যমে নির্যাতনের শিকার হয়েছেন। সহিংসতার কথা প্রকাশ না করায় নির্যাতনের শিকার নারীদের প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নির্যাতনের শিকার নারীদের জন্য সেবার মান বাড়াতে এবং নারী-পুরুষের মধ্যে অর্থনৈতিক বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপাঞ্চল, সাব সাহারা আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নারী নির্যাতনের হার সবচেয়ে বেশি।


আরোও অন্যান্য খবর
Paris