এফএনএস : অবশেষে ব্রিটিশ রাজ দম্পতি হ্যারি-মেগান মার্কেলের সাক্ষাৎকার নিয়ে প্রতিক্রিয়া জানালেন রানি এলিজাবেথ। মঙ্গলবার এনিয়ে এক বিবৃতি দিয়েছে বাকিংহ্যাম প্যালেস। বিবৃতিতে বলা হয়েছে, রাজপরিবারের এক সদস্যের বিরুদ্ধে হ্যারি-মেগানের আনা বর্ণবাদের অভিযোগ দুঃখজনক বলে জানিয়েছেন রানি এলিজাবেথ। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন তিনি।
বাকিংহ্যাম প্যালেসের বিবৃতিতে জানানো হয়েছে, প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান সাম্প্রতিক বছরগুলোতে যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছেন, তা জেনে পুরো রাজপরিবার ব্যথিত। রানি আরও বলেন, হ্যারি, মেগান এবং তাদের ছেলে আর্চির প্রতি রাজপরিবারের ভালবাসা সবসময়ই থাকবে। পাশাপাশি বিষয়টি পারিবারিকভাবে সমাধান করবেন বলেও জানানো হয়েছে।