সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধের নির্দেশ

Paris
Update : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

এফএনএস : বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল সোমবার কমিশনের ওয়েবসাইটে এ-সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়। ইউজিসির নির্দেশনায় বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ব্যতীত ল্যাব ও সব ধরনের পরীক্ষা আগামী ২৩ মে পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ করা হলো।

সংশ্লিষ্ট নির্দেশনার কপি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার কর্তৃক পাঠানো হয়েছে। এদিকে আগামী ২৪ মে থেকে দেশের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আগামী ১৭ মে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল খুলে দেয়া হবে।

এর আগে দীর্ঘদিন বন্ধ থাকা আবাসিক হলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেও বলা হয়েছে। এ ছাড়া এর আগে সকল শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে করোনার টিকা প্রদান করা হবে বলেও ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী।


আরোও অন্যান্য খবর
Paris