রবিবার

১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
যতক্ষণ প্রাণ থাকবে, দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা লন্ডনে আন্তর্জাতিক ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন রাজশাহীর ত্বাকি সবুজ ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে : এমপি মিলন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেলেন বিএনপি নেতা সুইট বৃদ্ধ খুন : নওগাঁয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আসামিপক্ষের বাড়িতে ভয়াবহ হামলা-আগুন হামলা থেকে সরে এসে ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা দিলেন ট্রাম্প লালপুরে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন প্রতিমন্ত্রী পুতুল ভারী বর্ষণে রুয়েটের আবাসিক হলে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়া সম্ভব : এমপি মিলন

আমিরাতেও শতবর্ষ পুরনো অসংখ্য ভাস্কর্য রয়েছে যা ইতিহাস ও ঐতিহ্যের অংশ: আল হামৌদি

Paris
Update : বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

এফএনএস : সংযুক্ত আরব আমিরাতে থাকা ভাস্কর্যগুলোকে শত বছরের ইতিহাস ও ঐতিহ্যের অংশ উল্লেখ করেছেন দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলী আল হামৌদি। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তিনি বলেন, দুই দেশের বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাই।

বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক ভালো। বাংলাদেশের মানুষ আমাদের উন্নয়ন ও আমাদের অবকাঠামোতে অংশীদার। আমরা সেজন্য কৃতজ্ঞ। আমরা কাজের জন্য লোক খুঁজছি এবং আমাদের সম্পর্ক অন্যান্য ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি। ভাস্কর্য বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরব আমিরাতেও শতবর্ষ পুরনো অসংখ্য ভাস্কর্য রয়েছে। কারণ, এটি ইতিহাস ও সংস্কৃতির অংশ।

করোনা পরবর্তী সময়ে কর্মীদের আমিরাতের যাওয়ার বিষয়টি সহজ হবে কি-না জানতে চাইলে আমিরাতের চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন, চলমান মহামারির মধ্যে যেসব কর্মীদের স্থায়ী বসবাসের অনুমতি রয়েছে তারা টিকিট কেটে, সরাসরি আরব আমিরাত চলে যাবে। এর জন্য আলাদা কোনো অনুমতির প্রয়োজন হবে না। করোনা মহামারি নিয়ে গোটা বিশ্ব সঙ্কটে আছে। মহামারির পর বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রম ভিসা অনেকটা সহজ হবে। বৈঠকের আলোচনার নিয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী জানান, বাংলাদেশের শ্রমিকরা আরব আমিরাতের স্বাধীনভাবে কাজ করছে।

অনেক দেশে শ্রমিকরা কাজ করলেও আরব আমিরাতের মতো স্বাধীনতা অন্য কোথাও নেই। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকের ভিসা জটিলতা নিয়ে জানতে চাওয়া হয় মন্ত্রীর কাছে। তিনি বলেন, বিষয়টি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। যে জটিলতাগুলো ছিল সেগুলো অনেকটাই নিরসন হয়েছে। জটিলতাগুলো এখনও আছে সেগুলো আগামীতে থাকবে না বলেও আশাবাদ জানান মন্ত্রী।


আরোও অন্যান্য খবর
Paris