সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

অনাহার সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাস্তায় বসেছে খাবারের ফ্রিজ

Paris
Update : সোমবার, ৮ মার্চ, ২০২১

এফএনএস : মহামারি করোনায় যুক্তরাষ্ট্রে অনাহারে রয়েছে অধিকাংশ জনগণ। এই অনাহার সংকট মোকাবিলা করতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের শহরগুলোর বাসিন্দারা। তারা রাস্তায় রাস্তায় বসিয়েছেন নানান রঙের ফ্রিজ। আর সেসব ফ্রিজে খাওয়ার জন্য পরিপূর্ণ করে রাখা হয়েছে। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, যেসব শহরে মানুষ অনাহারে, তাদের সংকট কাটাতেই এই উদ্যোগ নিয়েছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে অনাহারে দিন কাটানো মানুষের সংখ্যা ছিল ৫ কোটির বেশি।

এর আগে ২০১৯ সালেই এই সংখ্যা ছিল সাড়ে ৩ কোটি। তবে এ ঘটনায় বাইডেন প্রশাসন বলছে, খাদ্য সংকট মোকাবিলায় তার সরকার পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এই পদক্ষেপ কার্যকর হতে তাদের কিছুটা সময় লাগবে। দেশটির বড় বড় শহর যেমন- নিউইয়র্ক, লসঅ্যাঞ্জেলস, শিকাগো, মায়ামিতে এই উদ্যোগ চোখে পড়েছে। উদ্যোগ নেয়া ব্যক্তিরা জানান, করোনাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের প্রতি ৬ জনের একজন অনাহারে আছেন। আর এসব মানুষকে সাহায্যের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা তাদের অসহায় প্রতিবেশীদের সাহায্য করতে পারছেন।

তবে করোনা মহামারি শেষ হয়ে গেলেও ফ্রিজগুলোর প্রয়োজনীয়তা কমবে না বলে মনে করেন উদ্যোক্তারা। উদ্যোক্তারা জানান, পাড়ার প্রধান সড়কগুলোর পাশেই ফ্রিজগুলো স্থাপন করা হচ্ছে। যাতে স্থানীয় বিত্তবানরা সহজেই সেসব ফ্রিজে খাবারসহ প্রয়োজনীয় পণ্য রাখতে পারেন। আর অভুক্ত মানুষও যাতে খুব সহজেই সেগুলো সংগ্রহ করতে পারেন। আর দিনরাত ২৪ ঘণ্টায় ফ্রিজগুলো ব্যববার করতে পারেন সবাই। অন্যদিকে এই উদ্যোগ খুব সময়েই জনপ্রিয় হয়ে উঠেছে দেশটিতে।

বহু অভুক্ত মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে সেসব ফ্রিজ থেকে খাবার সংগ্রহ করছেন। তাদেরই একজন লুসি নামে এক তরুণী। তিনি বিবিসিকে বলেন, আমি ফ্রিজগুলোতে ফল কিংবা বিশেষ করে সবজি পেলে সেগুলো সংগ্রহ করি। এদিকে মহামারি করোনাভাইরাস মোকাবিলা করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের করোনা তহবিল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেয়েছে।

করোনায় ক্ষতিগ্রস্তদের যুক্তরাষ্ট্রের নাগরিকদের সহায়তার জন্য তিনি এ প্যাকেজ ঘোষণা করেছিলেন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৮৯১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ১১৯ জনের।


আরোও অন্যান্য খবর
Paris