সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

করোনায় লাদেন পুত্রের জীবন বদলে গেল

Paris
Update : সোমবার, ৮ মার্চ, ২০২১

এফএনএস : করোনাভাইরাসের এই লকডাউনে ঘরে বসে দারুণ এক উপায় খুঁজে নিয়েছিলেন ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেন। ঘরে অলস সময় না কাটিয়ে পেইন্টিং শিখেছেন তিনি। এখন তিনি চিত্রকর। আঁকিবুঁকিতেই সময় কাটছে তার। চেহারায়ও এসেছে পরিবর্তন। এখন দেখতে অনেকটা লিওনার্দো দ্য ভিঞ্চির মতন।আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের চতুর্থ ছেলে ওমর। বিয়ে করেছেন যুক্তরাজ্যের চিত্রকর জাইনাকে। বর্তমানে স্ত্রীকে নিয়ে ফ্রান্সে বসবাস করেন।

আঁকিবুঁকির বিদ্যাটা স্ত্রীর কাছ থেকে পেয়েছেন ওমর। যুক্তরাষ্ট্রভিত্তিক ভাইস নিউজের বরাতে আরব নিউজ লিখেছে, তার পেইন্টিংয়ে যুক্তরাষ্ট্রের বিষয়াদি স্পষ্ট। অথচ দেশটি কখনই যাননি তিনি।আফগানিস্তানে ঘাঁটি গেড়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জিহাদের’ ডাক দেন ওমরের বাবা ওসামা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলায় তাকে অভিযুক্ত করা হয়। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদে নিহত হন ওসামা।

এক সাক্ষাৎকারে ওমর বলেছিলেন, তার বাবার কারণে শৈশবে জেদ্দায় নিজেদের বাড়ি ছেড়ে সুদান, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানসহ একাধিক জায়গায় নানান মানসিক ধকলের মধ্য দিয়ে যেতে হয়েছে। ওমর পরে তার বাবা ওসামাকে ছেড়ে আফগানিস্তান থেকে চলে আসেন। নিজের সেই সময়কার অভিজ্ঞতা একাধিকার তুলে ধরেছেন বিভিন্ন সাক্ষাৎকারে।


আরোও অন্যান্য খবর
Paris