সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

আস্থা ভোটে ইমরানের বিজয়, বিরোধীদের বয়কট ও প্রতিবাদ

Paris
Update : রবিবার, ৭ মার্চ, ২০২১

এফএনএস : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির পার্লামেন্টে এক আস্থা ভোটে জয় পেয়েছেন। শনিবারের এই আস্থা ভোট বয়কট করেছে দেশটির বিরোধীরা। পার্লামেন্ট ভবনের বাইরে সরকার ও বিরোধীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। আস্থা ভোটের পর পার্লামেন্টের স্পিকার ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ইমরান খানের পক্ষে ভোট পড়েছে ১৭৮টি। আস্থা ভোটে জয় পাওয়ার জন্য প্রয়োজন ছিল ১৭২ ভোট।

২০১৮ সালে সাধারণ নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন ইমরান খান। এই সপ্তাহের শুরুতে তার সরকারের প্রভাবশালী অর্থমন্ত্রী সিনেট আসনে হেরে গেলে ইমরান স্বেচ্ছায় আস্থা ভোট আয়োজনে রাজি হন। পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে এই অধিবেশন বয়কট করেছে। তারা বলছে, সিনেট আসনে পরাজয়ই যথেষ্ট যে ইমরানের পার্লামেন্টে পর্যাপ্ত সমর্থন নেই এবং আস্থা ভোটের কোনও প্রয়োজন ছিল না।

পার্লামেন্ট ভবনের বাইরে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা শহিদ খাকান আব্বাসি সাংবাদিকদের বলেন, পাকিস্তানের জনগণের সঙ্গে প্রতারণা করতে একটি অবৈধ অধিবেশেন আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, বিরোধী নেতারা পার্লামেন্টের বাইরে যখন বিক্ষোভ ও মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন তখন ইমরানের সমর্থকরা তাদের ঘিরে ফেলে এবং হামলা চালায়। ঘটনার ফুটেজে আব্বাসি, এক নারী নেতা ও বিরোধী দলীয় সিনেটরে ওপর হামলার দৃশ্য দেখা গেছে।


আরোও অন্যান্য খবর
Paris