শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

বাগমারায় ইউপি নির্বাচনে আ’লীগ দলীয় প্রার্থীর বিজয়ে শপথ নিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা

Paris
Update : রবিবার, ৭ মার্চ, ২০২১

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সমন্বয়কারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার উদ্দেশ্যে ১৬ টি ইউনিয়নে মোট ৮২ জন চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের দলীয় ফরম উত্তোলন করেছেন। যারা দলীয় ফরম উত্তোলন করেছেন তাদের সাথে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে গতকাল শনিবার বিকেল ৩ টায় উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহীর-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

তিনি বলেন, কেন্দ্রের সিদ্ধান্তই চূড়ান্ত। দলীয় কামান্ড সকলকেই মানতে হবে। আওয়ামী লীগের সংগঠন জাতির পিতার সংগঠন। আওয়ামী লীগ একটি সু সংগঠিত রাজনৈতিক দল। এই দলে দায়িত্ব পালনের মতো হাজারো নেতা-কর্মী আছে। ১৬টি ইউনিয়নে ১৬জনকেই দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত ভাবে মনোনীত করবেন। প্রতিটি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকার কারনে তৃণমূলের নেতৃত্বকে প্রাধান্য দিয়ে এবার প্রার্থী নির্বাচন করা হবে। প্যানেল করে ক্রমানুসারে চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রধানমন্ত্রীর নিকট পাঠানো হবে। তিনিই চূড়ান্ত প্রার্থী নির্বাচিত করবেন। দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে হবে।

এদিকে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হাত তুলে শপথ নিলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু,আহসান হাবীব, রিয়াজ উদ্দীন আহমেদ, জাহাঙ্গীর আলম হেলাল, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান মাস্টার প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris