সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

তুরস্কে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ সেনা কর্মকর্তা নিহত

Paris
Update : শনিবার, ৬ মার্চ, ২০২১

এফএনএস: তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১১ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দু’জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। কর্তৃপক্ষ জানায়, কুগার হেলিকপ্টারটি তাতভান শহর থেকে বিনগল প্রদেশে যাওয়ার সময় কেকমেস গ্রামের কাছে বিধ্বস্ত হয়। ঘটনাস্থলেই নয়জন মারা যান। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টিকে দুর্ঘটনা বলে উল্লেখ করলেও বিস্তারিত কিছু জানায় নি। তুর্কি প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। ন্যাটোর সদস্যদেশের এমন ক্ষতিতে শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র। প্রয়োজনে যেকোনও ধরনের সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছে তারা।


আরোও অন্যান্য খবর
Paris