শনিবার

১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
মেয়েদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজের ঘোষণা যেন লোক দেখানো না হয় : জামায়াত আমির রাজশাহী কোর্ট কলেজে বরণ-বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম সম্মাননা পেলেন কবি শামীমা নাইস ছোট্ট জান্নাতের মৃত্যু যেনো নাড়িয়ে দিলো প্রতিটি হৃদয় পবার ৬৬৯ পরিবার পেলো ফ্যামিলি কার্ড হাজার কোটি টাকার টার্গেট নিয়ে রাজশাহীতে আম পাড়া শুরু রাজশাহীতে অটোরিক্সা চালক হত্যায় চার জন গ্রেপ্তার, অটোরিক্সা উদ্ধার রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ হিসাবে অপপ্রচারের অভিযোগ নওগাঁয় অনলাইন জুয়ার মূল হোতাসহ ১৫ জন গ্রেফতার

এইচ টি ইমামের মৃত্যুতে মেয়র লিটন ও এমপি এনামুলের শোক

Paris
Update : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র। শোক বার্তায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে এবং সরকারিও কর্মকর্তা এইচ টি ইমাম অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

মহান মুক্তিযুদ্ধে ও স্বাধীনতাত্তোর দেশে তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মতো একজন বিচক্ষণ ব্যক্তির মৃত্যুতে দেশের অপূরণী ক্ষতি হলো। শোক বার্তায় রাসিক মেয়র মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন হোসেন তৌফিক ইমাম। যিনি দেশের রাজনৈতিক অঙ্গনে এইচ টি ইমাম নামেই বেশি পরিচিত। ১৯৩৯ সালে জন্মগ্রহণকারী সাবেক এ সরকারি কর্মকর্তার বর্তমান বয়স ৮২ বছর।

এই গুনীজনের মৃত্যুতে শোক জানিয়েছেন এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। এক শোক বার্তায় এনামুল হক বলেছেন, মুক্তিযুদ্ধে ও স্বাধীন বাংলাদেশ পরিচালনায় তার অবদান ছিলো স্মরণীয়। দেশের নির্বাচন পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এইচ টি ইমাম। তার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হলো। ইঞ্জিনিয়ার এনামুল হক প্রয়াত এইচ টি ইমামের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris