সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

Paris
Update : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

এফএনএস : তিন দশকের বেশি সময় আগে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ান পোর্টারের বিরুদ্ধে। কিন্তু এই অভিযোগ তিনি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। খবর বিবিসির।১৯৮৮ সালে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে পোর্টারের বিরুদ্ধে। গত সপ্তাহে অস্টেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে পাঠানো একটি চিঠিতে এ বিষয়টি জানানো হয়। ১৯৮৮ সালে ধর্ষণের শিকার ওই নারী গত বছর আত্মহত্যা করেছেন।

ধর্ষণের অভিযোগ সামনে আসার পর থেকেই অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের দাবি উঠে। তবে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলছেন প্রধানমন্ত্রী মরিসন তার প্রতি সমর্থন জানিয়েছেন। বুধবার পার্থে অনুষ্ঠিত এক বৈঠকে পোর্টার বলেন, ‘যেসব অভিযোগ উঠেছে তেমন কোন ঘটনা কখনও ঘটেনি।’ গত ফেব্রুয়ারি থেকেই অস্ট্রেলিয়ার গণমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে।

কিন্তু তার পরিচয় সে সময় প্রকাশ করা হয়নি। শুধু জানা সম্ভব হয়েছিল যে তিনি মন্ত্রিসভার একজন সদস্য। সাবেক প্রসিকিউটর পোর্টার ২০১৩ সালে পার্লামেন্টের সদস্য হন। এরপর ২০১৭ সালে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব শুরু করেন। ধর্ষণের শিকার ওই নারী গত বছর নিউ সাউথ ওয়েলস পুলিশকে তার অভিযোগের কথা জানালেও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি। গত জুনে তার মৃত্যুর পরপরই ধর্ষণের অভিযোগের তদন্ত প্রক্রিয়া স্থগিত করে পুলিশ।


আরোও অন্যান্য খবর
Paris