সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

পাকিস্তানে ভারতীয় বিমানের জরুরি অবতরণ, যাত্রীর মৃত্যু

Paris
Update : বুধবার, ৩ মার্চ, ২০২১

এফএনএস : আমিরাত থেকে ভারতে যাওয়ার পথে পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে ইন্ডিগোর একটি ফ্লাইট। টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, বিমানের এক যাত্রী মাঝআকাশেই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গতকাল মঙ্গলবার সকালে সেটি করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে ওই যাত্রীকে বাঁচানো যায়নি। আনুষ্ঠানিক বিবৃতিতে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো জানিয়েছে, আমিরাতের শারজা থেকে ভারতের লহ্মৌ যাওয়ার পথে মাঝ আকাশেই তাদের ৬ই ১৪১২ ফ্লাইটের এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হয়।

একপর্যায়ে করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। পরে বিমানবন্দরের মেডিকেল টিম প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই যাত্রীকে মৃত ঘোষণা করে। বিবৃতিতে সংস্থাটি আরও জানিয়েছে, মেডিকেল ইমার্জেন্সির কারণে তাদের ফ্লাইটটি জরুরি অবতরণ করলেও দুর্ভাগ্যজনকভাবে ওই যাত্রীকে তারা বাঁচাতে পারেননি। মৃত ওই যাত্রীর পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে ইন্ডিগো। মারা যাওয়া ওই যাত্রীটি একজন বয়স্ক ব্যক্তি। চিকিৎসকরা জানিয়েছেন, বিমানেই তার মৃত্যু হয়েছে। ইন্ডিগো-র ওই যাত্রীর নাম হাবিবুর রহমান (৬৭)।

তিনি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজা থেকে ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লহ্মৌ যাওয়ার জন্য ইন্ডিগো-র ৬ই১৪১২ বিমানে উঠেছিলেন। ভোর ৪টার দিকে বিমানটি করাচির আকাশে থাকাকালীন তিনি অসুস্থ বোধ করেন। পরে জরুরি ভিত্তিতে অবতরণের জন্য ওই বিমানের পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। ভোর সাড়ে ৫টার দিকে বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ওই যাত্রীর মৃতদেহ নিয়ে করাচি থেকে ভারতের উদ্দেশে আবারও রওয়ানা দেয় ইন্ডিগো-র বিমানটি।


আরোও অন্যান্য খবর
Paris