২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আবারও প্রেসিডেন্ট প্রার্থী হবার ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত: ২ মার্চ ২০২১, ১১:৫৪ পূর্বাহ্ণ | বিভাগ: বিশ্ব
আবারও প্রেসিডেন্ট প্রার্থী হবার ঘোষণা ট্রাম্পের
বিজ্ঞাপন

এফএনএস : ২০২৪ এর প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হতে চান সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নতুন দল গঠনের কোন পরিকল্পনা নেই এই রিপাবলিকানের। জো বাইডেন ক্ষমতা গ্রহনের পর এই প্রথম জনসম্মুখে বক্তব্য রাখলেন সাবেক প্রেসিডেন্ট। বক্তব্যে ডেমোক্র্যাটিক দলকে ভেঙে ফেলারও ইঙ্গিত দিয়েছেন ক্ষমতা থেকে ছিটকে পড়া ট্রাম্প।

রোববার ফ্লোরিডায় রক্ষনশীলদের একটি রাজনৈতিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরো বলেন, গেল নভেম্বরের নির্বাচনে তিনিই জিতেছিলেন, কিন্তু ভোট জালিয়াতির মাধ্যমে তাকে হারানো হয়েছে। অভিশংসন মামলা থেকে রেহাই পাবার প্রায় দুই সপ্তাহ পর জনসম্মুখে এসেই বর্তমান প্রশাসনের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। বলেন, বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রকে তলানিতে নিয়ে যাচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন