১৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বেনাপোল দিয়ে দেশত্যাগ করেন পি কে হালদার

প্রকাশিত: ২ মার্চ ২০২১, ৭:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
বেনাপোল দিয়ে দেশত্যাগ করেন পি কে হালদার
বিজ্ঞাপন

এফএনএস : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশত্যাগ করেছেন এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদার। গতকাল সোমবার ইমিগ্রেশন পুলিশ কতৃপক্ষ অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে এ তথ্য জানিয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আগামী ১৫ মার্চ এ বিষয়ে শুনানি হবে। বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, পি কে হালদার ২০১৯ সালের ২৩ অক্টোবর বিকেলে ৩টা ৪৭ মিনিটে দেশত্যাগ করেন। দেশত্যাগের সময় পি কে হালদার বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করেছেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন