২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী মেডিকেল কলেজের মসজিদে পাঁচ জোড়া জুতা চুরি!

প্রকাশিত: ২ মার্চ ২০২১, ৮:৪৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজের মসজিদে পাঁচ জোড়া জুতা চুরি!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মসজিদগুলো থেকে দামি দামি জুতা স্যান্ডেল চুরির ঘটনা অহরহ। প্রায় প্রতিদিনই নগরীর কোন না মসজিদে ঘটে এই ধরনের ঘটনা। জুতা স্যান্ডেল চুরির পাশাপাশি সংঘবদ্ধ চোরেরা সুযোগ পেলেই সাইকেল, মটরবাইক ছাড়াও মুসল্লীদের মোবাইল পর্যন্ত চুরি করে বলে অনেক অভিযোগ নগরজুড়ে। সেই ধারাবাহিকতা গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজ জামে মসজিদ থেকে চুরি হয়েছে পাঁচজোড়া দামি জুতা। সিসি ক্যামেরার ফুটেজানুযায়ী সন্দেহের তীর গেছে এক তরুণের দিকে।

লাল শার্ট ও নীল রংঙের জিন্সের প্যান্ট পরিহিত চোর সিসি ক্যামেরায় ধরা পড়লেও শেষ পর্যন্ত সনাক্ত করা যায়নি তাকে। নগরীর ঢাকা বাসস্ট্যান্ডে মাঝেমধ্যেই দেখামেলে নামিদামি ব্রান্ডের নতুন নতুন পাদুকা বিক্রির পায়তারা। এবিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী বলেন, চোর সনাক্তের জন্য আমরা ভিডিও ফুটেজ বেশ কয়েকবার দেখিছি। কিন্তু চোরের মুখে মাস্ক থাকায় তাকে সনাক্ত করা সম্ভব হয়নি। সেখানে কর্মরতদের অনেকেই বলেন, চোর বাইরে থেকে আসা আগন্তুক কেউ। কারণ, এখানের কেউ হলে তার শারীরিক গঠণ ও চলাফেরার ধরণ দেখলে অনুমান করা যেতো।

গতকাল দুপুরে রামেকের অধ্যক্ষ নওশাদ আলীর চেম্বারে দাপ্তরিক কাজে গেলে দেখা যায়, সেখানে কর্মরতরা সিসি ক্যামেরার টিভিতে ব্যস্ত সময় পার করছেন চোর সনাক্ত করার জন্য। জানতে চাওয়া হলে সেখানে কর্মরতদের অনেকইে বলেন, দুপুর একটা আট মিনিটের দিকে (সিসি ক্যামেরার সময়ানুযায়ী) তরুণ বয়সী একটি ছেলে নামাজ না পড়েই মসজিদ থেকে বের হয়ে যায়। এবার নিয়ে বিগত কয়েক মাসে পাঁচ ছয়বার জুতা চুরির ঘটনা ঘটলো মসজিদ থেকে।

গতকালের ভিডিও ফুটেজানুযায়ী, আসরের ওয়াক্ত চলাবস্থায় দুপুর একটা সাত মিনিটে লাল শার্ট ও নীল প্যান্ট পরিহিত পেছনে লাল ও কালোর কম্বিনেশনের একটি বড় আকৃতির ব্যাগ নিয়ে সন্দেহভাজন তুরুণটি মসজিদ থেকে বের হয়েচ্ছেন। দুপুর একটা পনের মিনিটে যোহরের নামাজের সময় থাকলেও তরুণ ছেলেটি মসজিদ থেকে বের হয়েছেন নামাজ শুরু হবার কয়েক মিনিট পূর্বে সে মসজিদের ভেতর থেকে বের হয়ে স্যান্ডেল পড়ে মসজিদের পূর্ব-দক্ষিণ কোণের প্রধান ফটক দিয়ে বাইরে বের হয়ে যায়।

ফরজ নামাজের পূর্বে মুসল্লিরা সুন্নত নামাজ আদায় করার সুযোগকে কাজে লাগিয়ে সে মসজিদের ভেতরের জুতার স্ট্যান্ড থেকে দামিদামি পাঁচ জোড়া জুতা চুরি করে তার কাছে থাকা বড় ব্যাগটিতে ভরে তৎক্ষণাত মসজিদ ত্যাগ করেন বলে জানান সেখানে কর্মরতরা। এর আগেও এমন ঘটনা ঘটেছে রামেক মসজিদে বলে নিশ্চিত করেন কর্মরতদের অনেকেই। মুখে মাস্ক পরিহিত থাকায় সন্দেহভাজন চোরকে সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান কর্মরতরা।

সাগরপাড়া নিবাসী ফার্মেসী ব্যবসায়ী শুভ জানান, নগরীর সিরোইল ঢাকা বাসস্ট্যান্ডের বিপরীত পাশের্^র জুতা মেরামতের স্থানে মাঝেমধ্যেই চোঁখে পড়ে নামিদামি ব্রান্ডর নতুন জুতা। কখনো কখনো তারা লোকচক্ষুর আড়াল করতে জুতাগুলো লুকিয়ে রাখেন গোপন স্থানে। তেমনি একটি লোটো ব্রান্ডের দামি জুতা (কেডস্) কমমূল্যে তার কাছে বিক্রির জন্য অফার করেছিল এক মুচি। কেডসটির বাজার মূল্য ছিল তিন হাজার টাকার উর্দ্ধে। কিন্তু সেটি মাত্র নয়শ টাকায় কেনার জন্য অফার করে মুচি।

এমন ধরনের অনেক নতুন নতুন জুতা সেখানে মাঝেমধ্যেই কম মূল্যে পাওয়া যায় বলে অকপটে এর সত্যতা স্বীকার করেন নাম প্রকাশ না করার শর্তে একাধিক মুচি। কোথায় থেকে এই ধরনের নতুন নতুন নামিদামি ব্রান্ডের জুতা স্যান্ডেল ও কেটস আপনারা পান প্রশ্নের উত্তরে তারা বলেন, ব্যবহারকারীরা বিক্রি করেন আমাদের কাছে! কিন্তু প্রশ্ন হলো, যারা নামিদামি ব্রান্ডের পাদুকা কেনেন তাঁরা কেনোইবা কমদামে সেগুলো বিক্রি করবেন।

এবিষয়ে মন্তব্য করতে গিয়ে কেউ কেউ বলেন, সংঘবদ্ধ চোরদের সাথে তাদের হয়তো আতাত আছে। কিংবা চোররাও জানে কোথাই গেলে চুরি করা জুতাগুলো নগদে বিক্রি করা যাবে। রাজশাহী শহরের ১৭ নং ওয়ার্ডের রোডপাড়া জামে মসজিদ, মহলদারপাড়া জামে মসজিদ, শালবাগান জামে মসজিদ গোরহাঙ্গা কবরস্থান জামে মসজিদ ছাড়াও নগরীর অনেক মসজিদে এমন ঘটনা ঘটে প্রায়শই। ১৭ নং ওয়ার্ডের একটি মসজিদ থেকে বিগত কয়েক মাসে একটি মটর সাইকেল ও তিনটি সাইকেল চুরি ঘটনাও ঘটেছে।

সেখানেও সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ধরা পরেছিল চুরির ঘটনাটি। কিন্তু সনাক্ত করা সম্ভব হয়নি চোরকে। মসজিদের মুসল্লিরা এবিষয়ে বলেন, সিসি ক্যামেরা স্থাপন করেও চুরির ঘটনা হ্রাস করা সম্ভব হচ্ছেনা। তাই এলাকাভিত্তিক চিহ্নিত চোর, হিরোইন ও ইয়াবা সেবনকারীদের প্রশাসনের আওতায় আনলে কিংবা প্রশাসন থেকে মসজিদ সংশ্লিষ্ট চুরির ঘটনাটি কঠোরভাবে তদারকি করলে হয়তো কিছুটা হ্রাস পেতে পারে চুরির মতো পাপাচার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন