রুয়েটের দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি : গতকাল রোববার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে পুরকৌশল বিভাগের প্রফেসর ইকবাল মতিন ও যন্ত্রকৌশল বিভাগের প্রফেসর ড. মোঃ সামিম আখতার এর বর্ণাঢ্য অধ্যাপনা জীবনের সমাপ্তি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সেখ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন,এইচ,এম, কামরুজ্জামান সরকার, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন, রেজিস্ট্রার ভারপ্রাপ্ত প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিয়া মোঃ জগলুল সাদত। উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ আল মামুন যানবাহন শাখার প্রশাসক মোঃ ওয়াহেদুল হক তুষার, ছাত্রকল্যাণ উপপরিচালক মোঃ মামুনুর রশীদ। উক্ত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের রুয়েট শিক্ষক সমিতির পক্ষ ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
