২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে পদ্মা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ৫:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে পদ্মা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : পদ্মা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তির নাম আবু তাবেল মিঠু (৪৫)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর কারিগরপাড়া গ্রামের আবু বক্করের ছেলে। গতকাল শনিবার সকাল ৯ টায় চারঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল পদ্মা নদী থেকে মিঠুর লাশটি উদ্ধার করেছেন। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে নিহত মিঠু ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরতে ডুব দেয়।

ডুব দিয়ে দীর্ঘ সময়েও মিঠু আর উঠেনি। বিষয়টি জানাজানি হলে শুক্রবার সন্ধার দিকে চারঘাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘণ্টা ধরে নদীর বিভিন্ন অংশে খোঁজাখুঁজি করেও মিঠুকে উদ্ধার করা যায়নি। আলোর সল্পতার কারনে শুক্রবার রাত ১০ টায় উদ্ধার কাজ বন্ধ করে ফায়ার সার্ভিস। পরবর্তীতে শনিবার সকাল ৬ টায় আবারো উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এক পর্যায়ে ৮.৫০ মিনিটে মিঠুর লাশ উদ্ধার করা হয়। এ বিষয়ে ইউসুফপুর ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম রতন জানান, মিঠু একজন কার্ডধারী জেলে।

সে মাছ ধরতে ডুব দিলে আর উঠে আসেননি। পরবর্তীতে শনিবার সকালে মিঠু লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। চারঘাট ফায়ার স্টেশন ম্যানেজার মোজাম্মেল হক বলেন, মিঠু নামে ঐ ব্যাক্তি কোনো ধরনের নিরাপত্তা সামগ্রী ছাড়াই ডুব দিয়ে মাছ শিকারে নামে। ডুব দিয়ে মাছ ধরার সময় নদীর পাড় বাঁধার ব্লকের ভেতরে তার হাত আটকে যায়। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন