২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুর পৌর নির্বাচনে আ’লীগ ও বিএনপি’র শক্ত লড়াইয়ের আভাস

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ৫:২৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
দুর্গাপুর পৌর নির্বাচনে আ’লীগ ও বিএনপি’র শক্ত লড়াইয়ের আভাস
বিজ্ঞাপন

মোবারক হোসেন শিশির, দুর্গাপুর : আজ ২৮ ফেব্রয়ারি রোববার দুর্গাপুর পৌরসভা নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। অবাদ-সুষ্ঠ ভোট গ্রহনের লক্ষে এর মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শনিবার ইভিএম সহ বিভিন্ন নির্বাচনি উপকরণ পাঠানো হয়েছে স্ব-স্ব কেন্দ্রে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে র‌্যাব বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মোবাইল টিম এলাকায় টহল দিচ্ছে।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত দুর্গাপুর পৌরসভা। এবারের নির্বাচনে আ’লীগে বিদ্রোহী প্রার্থী থাকলেও একক ভাবে নির্বাচন করছেন বিএনপি ও জাপা। আজকের ভোটের মাঠে মেয়রপদে লড়ছেন ৪জন। সংরক্ষিত নারী ও কাউন্সিলর পদে ৩৭জন। তবে ভোটের হিসেব-নিকেশ চলছে মেয়রপদে প্রতিদ্বন্দ্বি ৪প্রার্থী কে নিয়ে। এরা হলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন (নৌকা), উপজেলা বিএনপি’র আহব্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন হোসেল (ধানের শীষ) উপজেলা জাতীয় পার্টির আহব্বায়ক হুমায়ন কবির (নাঙ্গল)। এছাড়াও লড়ে যাচ্ছেন আ’লীগের বিদ্রোহী প্রার্থী হাসানুজ্জামান সান্টু (মোবাইল ফোন) প্রতীকে।

সাধারণ ভোটাররা বলছেন এখন মেয়রপদে প্রার্থী বেশি হওয়ায় এখানে তূমুল হাড্ডাহাড্ডি লড়াই হবে। কে বেরুবে তা এখন বলা খুবই বলা মুশকিল। কারণ আ’লীগ শক্ত অবস্থানে থাকলেও বিদ্রোহী প্রার্থী কিছুটা চিন্তিত। এছাড়াও পৌরসভার ০৯টি ওয়ার্ডে সংরক্ষিত নারীসহ ৩৭জন কাউন্সিলর প্রার্থী নির্বাচনের মাঠে বিভিন্ন প্রতীক নিয়ে তুমূল লড়াই করে চলেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মহসীন মৃধা বলেন, দুর্গাপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৪জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ জন ও নারী কাউন্সিলর পদে ০৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ২১ হাজার ১২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০ হাজার ৪৪৫ জন এবং মহিলা ভোটার ১০ হাজার ৬৮১ জন। এই পৌরসভায় মোট ১১টি ভোটকেন্দ্রের ৫৭টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন