সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু ২৭ মার্চ শেষ ২৯ এপ্রিল

Paris
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে ২৭ মার্চ, শেষ হবে ২৯শে এপ্রিল। এই নির্বাচনের ফল প্রকাশিত হবে ২ মে। ৮টি ধাপে নির্বাচনে ভোট দেবেন প্রায় ১৮ কোটি মানুষ। পশ্চিমবঙ্গ ছাড়াও কেরালা, তামিলনাড়ু, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচন হবে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, ২৭ মার্চ প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ হবে।

পয়লা এপ্রিল দ্বিতীয় দফায় ৩০টি, ৬ এপ্রিল তৃতীয় দফায় ৩১টি, চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসন, ১৭ এপ্রিল পঞ্চম দফায় ৪৫টি, ২২ এপ্রিল ষষ্ঠ দফায় ৪৩টি এবং সপ্তম দফায় ২৬ এপ্রিল ৩৬টি আসনে ভোটগ্রহণ হবে। সবশেষ অষ্টম দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল।

দু’দিন বিরতির পর ২ মে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। তামিলনাড়ু ও কেরালাতে ৬ এপ্রিল এক দফাতেই ভোট অনুষ্ঠিত হবে। পুদুচেরিতেও সেদিনই ভোট হবে। আসামে ভোট হবে তিন দফায়, ২৭ মার্চ, ১ এপ্রিল এবং ৬ এপ্রিল।


আরোও অন্যান্য খবর
Paris