সর্বশেষ সংবাদ
সাপাহারে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন বর্ষায় দেখা নেই বৃষ্টির, হচ্ছে না জমি চাষ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি গণভোটের রায় বাস্তবায়ন ও সুশাসন দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা আরো শক্তিশালী হচ্ছে এল নিনো, সতর্কতা জাতিসংঘ’র জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা পদ্মা নদী রক্ষায় রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার : এমপি মিলন

নাইজেরিয়ায় তিন শতাধিক স্কুলছাত্রী অপহরণের শিকার

Paris
Update : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

এফএনএস : নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এলাকার একটি স্কুল থেকে তিন শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করেছে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা। শুক্রবার সকালে জামফারা রাজ্যের জাঙ্গেবে শহরের একটি বোর্ডিং স্কুল থেকে তাদেরকে অপহরণ করা হয়। পুলিশের ধারণা, অপহরণের পর ওই ছাত্রীদের বনে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সাম্প্রতিক সময়ের মধ্যে দেশটির কোনো স্কুল থেকে এটা সবচেয়ে বড় গণ অপহরণের ঘটনা। নাইজেরিয়ায় প্রায়ই সশস্ত্র দলগুলো মুক্তিপণের জন্য স্কুলছাত্রীদের আটক করে।

দেশটির প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারি এই অপহরণের ঘটনাকে অমানবিক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ডাকাতরা বিপুল পরিমাণ মুক্তিপণের আশায় নিরীহ স্কুল শিক্ষার্থীদের টার্গেট করে ব্ল্যাকমেইল করতে চাইছে। তাদের বলতে চাই, এই প্রশাসনকে ব্ল্যাকমেইল করে দমিয়ে রাখা যাবে না। তিনি আরো বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য জিম্মিদের জীবিত অবস্থায়, কোনো ক্ষতি হতে না দিয়ে, নিরাপদে উদ্ধার করা।

প্রেসিডেন্ট বুহারি বলেন, কর্তৃপক্ষ ওই দস্যুদের বিরুদ্ধে বিশাল বাহিনী মোতায়েন করতে পারলেও দুর্বৃত্তরা স্কুল ছাত্রীদের মানব ঢাল হিসাবে ব্যবহার করতে পারে- এমন আশঙ্কা থেকে যাচ্ছে। এর আগে গত সপ্তাহে প্রতিবেশী নাইজার রাজ্যের কাগারা থেকে ২৭ শিক্ষার্থীসহ অন্তত ৪২ জন অপহৃত হন।

যাদের আজ পর্যন্ত উদ্ধার করা যায়নি। ২০১৪ সালে ইসলামি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম উত্তর-পূর্বাঞ্চলীয় শহর চিবক থেকে ২৭৬ জন স্কুল ছাত্রীকে অপহরণ করে। যে ঘটনা সারা বিশ্বকে নাড়া দিয়েছিল। তবে, সর্বশেষ এই অপহরণের ঘটনাটি কোন সংঘবদ্ধ অপরাধী চক্রের কাজ বলে সন্দেহ করা হচ্ছে।


আরোও অন্যান্য খবর
Paris