২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাহাবুব আলমের মৃত্যুতে মেয়র লিটনের শোক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ৩:২১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বীর মুক্তিযোদ্ধা আলহাজ মাহাবুব আলমের মৃত্যুতে মেয়র লিটনের শোক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : আওয়ামী লীগের জাতীয় পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মাহাবুব আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। গতকাল শনিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে মরহুমের ১ম জানাযার নামাজ সপুরা ম্যাচ ফ্যাক্টরী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাযা নামাজে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন অংশ নেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন