২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

৫নং ওয়ার্ডে ফ্রি ডেন্টাল চেক-আপ সহ প্রাথমিক চিকিৎসাসেবা উদ্বোধন

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ৩:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
৫নং ওয়ার্ডে ফ্রি ডেন্টাল চেক-আপ সহ প্রাথমিক চিকিৎসাসেবা উদ্বোধন
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডে ভেড়িপাড়া মহল্লায় আবিদ ডেন্টাল কেয়ার ও বিনামূল্যে রক্তের গ্রুপ, ডায়াবেটিকস, দন্ত, ব্লাড পেসার নির্ণয় ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উদয়ন ডেন্টাল কলেজ অধ্যক্ষ ডাঃ মোঃ ওবায়দুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবিদ ডেন্টাল কেয়ার এর স্বত্তাধিকারী ডাঃ আমানুল্লাহ বিন আবিদ। উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল, শিক্ষক নুরুল ইসলাম গুজু, লাইন্স ক্লাব সাধারণ সম্পাদক লাইন্স মামুনুর রশিদ সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। দিন ব্যাপি কর্মসূচীতে স্থানীয় দরিদ্রজন দের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেব প্রদান করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন