২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরী দাপিয়ে বেড়াচ্ছে একটি বানর!

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২:৪৪ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরী দাপিয়ে বেড়াচ্ছে একটি বানর!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে প্রায় সপ্তাখানেক ধরে শহরের বিভিন্ন স্থান দাপিয়ে বেড়াচ্ছে পূর্ণাঙ্গ বয়সের একটি বানর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হবার পরেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখানো পর্যন্ত বানরটিকে ধরতে পারেননি। গতকাল সকাল আনুমানিক বারোটার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকার সিটি কর্পোরেশনের পশ্চিম রাস্তায় হঠাৎ দেখামেলে শহরে নতুন এই আগন্তুকের। কৌতহলী জনতার মধ্যে কেউ কেউ তাকে কলা বিস্কিট পাউরুটি দিয়েছেন খেতে।

কেউবা আবার দূর থেকেই অবলোকন করেছে হঠাৎ করে শহরে দাপিয়ে বেড়ানো বানরটিকে। কেউ কেউ আবার ভয় আর ভীতির মধ্য দিয়েও কোন রকম বাদরটিকে অতিক্রম করে চলেছে গন্তব্যস্থলে। বাদরটি বেশ কয়েকবার আক্রমণাক্তক আচরণ করায় পথচারিদের অনেকেই বাদরটিকে দেখে ভয় পাবার পাশাপাশি আতঙ্কগ্রস্ঞও হয়েছেন অনেকইে। কেউবা তাকে ইট পাটকেল দিয়ে বেশ কেয়কবার আহত করার মতো অমানবিক কাজও করেছে।

কোথা থেকে আসলো এই বাদর সে প্রশ্নের যথার্থ জবাব কেউ দিতে না পারলেও কেউ কেউ বলেন, রাজশাহী চিড়িয়াখানা (কামারুজ্জামান উদ্যান) এর খাঁচা থেকে এটে কোনভাবে বের হয়ে গেছে। বিগত এক সপ্তাহ ধরে বাদরটি নগরীর মালোপাড়া, কুমারপাড়া, সুলতানাবাদ, সাহেবাজার হয়ে গতকাল কাদিরগঞ্জ এলাকার প্রধান সড়ক ছাড়াও আশেপাশের ভবনগুলোতে দাপিয়ে বেড়াতে দেখাগেছে। চিড়িয়াখানা থেকে হোক কিংবা অন্যকোথাও থেকে আসুকনা কেনো।

বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর কিংবা চিড়িয়িাখানা কর্তৃপক্ষের উচতি জীববৈচিত্র ধরে রাখার নিমিত্তে নগরীতে দাপিয়ে বেড়ানো মধ্যবয়সী বাদরটাকে ধরে যথার্থস্থানে প্রেরণ করা। তা না হলে যেকোন মুহুর্তে দূর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারাতে পারে বাদরটি। কিংবা ছোট ছোট কিশোর বাচ্চাদেরকে সে আক্রমণও করে আহতও করতে পারে যেকোন সময় বলে মন্তব্য নগরীর সচেতন মহলের।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন