বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলমের ইন্তেকাল
প্রেস বিজ্ঞপ্তি : শালবাগান নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম গত শুক্রবার রাত ২ টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মাহাবুব আলম এর জানাজার নামাজ শনিবার বাদ যোহর শালবাগান ম্যাচ ফ্যাক্টরি জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার সহ নেতৃবৃন্দ। এরপর দ্বিতীয় জানাযার নামাজ হরিপুর টেংড়া মারি পারিবারিক গোরস্থানে অনুষ্ঠিত হয় ও সেখানে দাফন কার্য অনুষ্ঠিত হয়।
