শোক সংবাদ
প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম এর ফুপু এবং ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুর রহমান ও দীপ্ত টিভি, রাজশাহীর ক্যামেরাপার্সন রফিকুল ইসলামের মাতা জোবেদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না….. রাজিউন)। তাদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জোবেদা বেগম এর জানাযার নামাজ গতকাল শুক্রবার বাদ জুম্মা লক্ষিপুর ভাটাপাড়া ঈদগাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আজাদ, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম লিটন,
সাধারণ সম্পাদক বাদশা আলম বাচ্চু সহ পরিবারবর্গ ও মুসল্লিগণ। মরহুমা জোবেদা বেগমের মৃত্যুকালে তিনি ৯ ছেলে ও ৩ মেয়ে আছেন। একই সাথে জানাযাস্থলে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম এর ফুপু’র জানাযার নামাজে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।
