২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ৩:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের করোনা শনাক্ত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। গত বৃহস্পতিবার নমুনা পরীক্ষায় তারা শনাক্ত হন। গতকাল শুক্রবার বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বিভাগের রাজশাহীতে একজন, নওগাঁয় দুইজন, বগুড়ায় নয়জন এবং সিরাজগঞ্জ ও পাবনায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগে ১১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

এদের মধ্যে পাঁচজনের বাড়ি রাজশাহী। আর ছয়জনের বাড়ি বগুড়া। বৃহস্পতিবার বিভাগে করোনাভাইরাসে নতুন করে কারও মৃত্যু হয়নি। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৬২৪ জন। এদের মধ্যে ২৪ হাজার ১৫৭ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৮৭ জন কোভিড-১৯ রোগী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন